• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    বুড়িচংয়ে প্রবাসীর শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:৩৪:৩৫ প্রিন্ট সংস্করণ

    সাগর দেব নাথ-বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধিঃ

    কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের প্রবাসীর কন্যা ও ৩য় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ( ৩ অক্টোবর ২০২০) শনিবার দুপুরে। এঘটনায় ধর্ষিতার মায়ের করা মামলায় শনিবার দুপুরে পুলিশ ধর্ষক সাইফুল ইসলাম সবুজ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের মাজু মিয়ার বাড়ির কাইয়ুম নামের এক প্রবাসীর শিশু কন্যা আফিয়া(ছন্দনাম) কে  ৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১ টায় বাড়ির পাশে পুকুর পাড়ে পেয়ে একই গ্রামের প্রতিবেশী রবিউল ইসলাম রবি’র ছেলে সাইফুল ইসলাম গোয়াল ঘরে নিয়ে ধর্ষন করে।

    শিশুটি পরবর্তিতে বাড়িতে গিয়ে মাকে জানালে সে উপজেলা সদরের একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্রের মাহমুদা নামের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে একটি চক্র বিচারের নামে কালক্ষেপন করতে থাকে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT