প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৪ , ৪:৩৮:২৮ প্রিন্ট সংস্করণ
জুনায়েদ কামাল-স্টাফ রিপোর্টার:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেগমগঞ্জ জে.কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “নিরাপদ বন্ধু সংঘের” আয়োজনে শিক্ষা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে ৪৪৬ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করে। তারমধ্যে গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২০ জন ও বেগমগঞ্জ জে.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৬ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ সময় মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, হাজী মোহাম্মদ আবুল কাশেম। পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, হাজী ইসমাইল হোসেন দুলাল, গণিপুর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক। সাধারণ সম্পাদক, আফতাব উদ্দিন মাসুদ।
উক্ত মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন, ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সৈয়দ আব্দুল্লাহ ফারুক। বেগমগঞ্জ জে.কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাজী মোঃ মমিন হোসেন। গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ হানিফ। নোয়াখালী জেলা স্কার্ফ এর শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সহকারী শিক্ষক বাবু রতন মিশ্র, বেগমগঞ্জ জে.কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় দায়িত্ব প্রাপ্ত শিক্ষক বাবু অরুণ চন্দ্র দে প্রমুখঃ
বৃত্তি পরীক্ষায় পরিদর্শনে আশা অতিথিরা নিরাপদ বন্ধু সংঘের সামাজিক ও সেবামূলক এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান, এবং আগামীতে আরো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সংগঠনের সাথে সম্পৃক্ত সকলের উত্তরাত্তর সাফল্য কামনা করেন।
এ সময় বৃত্তি পরীক্ষায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বাবু মতি লাল কুরি। নিরাপদ বন্ধু সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক, মোঃ পারভেজ, যুগ্ম আহ্বায়ক, মোঃ মনির হোসেন, নিয়ামুল হুদা মাসুম, শফিকুর রহমান শাকিল, মোঃ ফয়েজ আহমেদ, জিকু সাহা, মোঃ বখতিয়ার, রনি সাহা, মোঃ সোহেল, জনি প্রমুখ:


















