তৌকির আহম্মেদ, মান্দা(নওগাঁ) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা, কারামুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শনিবার বিকেলে এক আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে যুবদলের কোন কমিটি না থাকায় সাবেক সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান আসিফ এর ব্যবস্থাপনায় তার সভাপতিত্বে কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সদস্য নূর বকস মন্ডল,আব্দুল কাদের,প্রভাষক এমদাদুল হক, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আব্দুল মালেক প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাঁশোপাড়া ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও রইস উদ্দিন, ডাঃ মোয়াজ্জেম হোসেন,নজরুল ইসলাম,আব্দুল হালিম দুলাল,আল মামুন,মোশাররফ হোসেন, শামিম, সুমন,সাজিদ প্রমুখ।আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে ইফতার করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি তালহা জোবায়ের।।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.