মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ: বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর (চাচাতো ভাই) মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট এলাকার এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন- বেলকুচি উপজেলার দৌলতপুর মতি মার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে রাফি ও তার চাচাতো ভাই হাসমত আলীর ছেলে সৌরভ।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বলেন, সকালে শিশু রাফি ও সৌরভ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো। এর এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনাটি কিছুক্ষন আগে জানতে পেরেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.