• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ব্যাংক একান্ট জব্দ রিজেন্টের সাহেদের

      প্রতিনিধি ৯ জুলাই ২০২০ , ৩:১৩:৩২ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম-ঢাকা জেলা প্রতিনিধিঃ

    করোনা ভাইরাসের নমূনা পরীক্ষা না করেই সনদ দেওয়ায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদ সহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ দিনের জন্য ব্যাংক গুলোকে এ নির্দেশনা পালনের কথা বলা হয়েছে।

    বৃহস্সপতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ( বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

    বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে বিভিন্ন পএ পএিকায় প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

    রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ বা সাহেদ করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিও প্রতিষ্ঠানের নামে আপনাদের ব্যাংকে পরিচালিত সব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা বলে ৩০ দিনের জন্য জব্দ করার নির্দেশ দেওয়া হলো। একই সাথে তার হিসাব খোলার ফরম, লেনদেন বিবরনী সহ যাবতীয় তথ্য বিএফআইইউ  পাঠাতে বলা হয়েছে।

    জানা গেছে, সাহেদ বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য গেলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে দেবে বিএফআইইউ।

    প্রতারনা ও জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদ সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় ৮ জনকে আটক করলেও সাহেদ সহ নয়জন আছেন ধরাছোয়ার বাইরে। জালিয়াতির দায়ে এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের দু’টি শাখা বন্ধ করে দিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT