ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
ব্রাহ্মণবাড়িয়ায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এসময় উদ্বোধনী টিকাটি গ্রহণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
জেলা প্রশাসকের পরে ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ টিকা গ্রহণ করেন।
টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.