শাহনেওয়াজ শাহ্- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ভাবির দায়ের করা মামলায় মঙ্গলবার ১৫ মার্চ দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. আলমগীর কবির বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুবের বড় ভাই জাকির হোসেন সৌদিআরব যাওয়ার পর তার স্ত্রী রেহেনা কে পরিবারের সদস্যরা নির্যাতন করতেন। রেহেনাকে শ্বশুরবাড়ির কোনো ঘরে থাকতে না দেওয়ায় তিনি বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে একটি ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।
এক পর্যায়ে মাহবুব ও তার অন্য ভাই মোস্তফা হোসাইন ভবনটি দখল করে নেন। ২০২০ সালের ১ আগস্ট রেহেনার ও তার পাঁচ বছরের ছেলেকে মারধর করা হয়। এসব ঘটনায় ওই বছর ৪ আগস্ট রেহেনা আক্তার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ৬ নভেম্বর ২০ ইং পুলিশ মাহবুবকে উপজেলার পাহাড়পুর ইউপির ভিটিদাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে বিজয়নগর থানা পুলিশ গ্রেপ্তার করার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে ছাড়া পান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.