সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় প্রস্তাবিত ইন্টারচেঞ্জ নির্মানের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের জমির সঠিক মুল্যে প্রদান এবং সকল স্থাপনা মুল্যে নির্ধারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষা কমিটি।
সোমবার সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিল্কভিটার সাবেক চেয়ারম্যান ও হাটিকুমরুল ক্ষতিগ্রস্থ ভূমির মালিক ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক।
এসময় কমিটির যুগ্ন আহবায়ক এম এ আল বাকী,মিজানুর রহমান বিএসসি এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় অধিগ্রহনকৃত জমির উপর নির্মিত স্থাবর সম্পত্তির নিরেপেক্ষ যৌথ তদন্তের মাধ্যমে তালিকা প্রণায়ন,ক্ষতিগ্রস্থদের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করে জমির সঠিক মুল্যায়ন ও বাস্তবায়ন এবং গণপুর্ত বিভাগ থেকে ২০২২ সালে প্রকাশিত রেট সিডিউল এর মাধ্যমে অবকাঠামোর মুল্যে নির্ধার করার। সংবাদ সম্মেলনে অধিগ্রহনকৃত জমির ক্ষতিগ্রস্থ দুই শতাধিক মালিক উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.