সৈয়দ মাহামুদ শাওন-রাজশাহী:
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার বোন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ¦ ওমর ফারুক চৌধুরীর মাতা মঞ্জুরা বেগম চৌধুরীর কবর জিয়ারত করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে ৫টায় মহানগরীর কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে মরহুমার কবর জিয়ারত করেন সিটি মেয়র।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা।কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন প্রমুখ।
উল্লেখ্য, ঢাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিইউ‘তে ১০দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন মঞ্জুরা বেগম চৌধুরী (৮৭)। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে তাঁর মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.