• Developed by : BDIX ROOT
  • বিনোদন

    ময়না হয়ে আসছে রাজ রিপা

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৯:০৭:০০ প্রিন্ট সংস্করণ

    আরিয়ান রাকিব:

    নবাগতা নায়িকা রাজ রিপা অভিনীত ‘ময়না’ সিনেমাটি আসছে ৯ ফেব্রুয়ারী ২০২৪ এ। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘ময়না’। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আরেফিন জিলানী, শিশির সরদার, জলি ও কন্ঠশিল্পী আপন, নাদের চৌধুরী, মমেনা চৌধুরী, সুব্রত, সূচনা সিকদার, সুমাইয়া জামান, খলিলুর রহমান কাদরী, সিমান্ত, আনোয়ার, জারা জান্নাতুন, সোহেল, মন্টু, সাব্বির, তাহমিনা মোনা এবং শিশু শিল্পী জান্নাতুল ভোর প্রমুখ।

    ‘ময়না’ সিনেমা রাজ রিপা বলেন, ‘আমি অনেক বেশি এক্সাইটেড নারীপ্রধান গল্প ‘ময়না’ নিয়ে। জাজের ব্যানারে নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা এটি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। এক মেয়ের সংগ্রামের গল্প দর্শক পর্দায় দেখতে পাবেন। আলিম উল্লাহ ভায়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ তিনিই আমাকে ময়না হিসাবে সুযোগ দেওয়ার জন্য। ময়না সিনেমার পরিচালক মেঘ অতন্ত সুন্দরভাবে আমাদের ময়না সিনেমার কাজ শেষ করেছেন। খুব দ্রুত দর্শকের সামনে আমি ময়না হয়ে আসবো। আশা করি আমি আমার অভিনয় দিয়ে জাজ মাল্টিমিডিয়ার সম্মান রক্ষা করবো।’

    ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবির মাধ্যমে একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রাজ রিপা। ছবিটি এখনও নির্মাণাধীন। নায়িকা হিসেবে এখনও বড়পর্দায় অভিষেক না হলেও গ্রামীণফোনের বিজ্ঞাপন এবং অপ্পো ফোনের বিজ্ঞাপনে সাকিব আল হাসানের সাথে কাজ করে বেশ আলোচনায় আসেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT