• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    মহাদেবপুরে ফেন্সিডিলসহ যুবক আটক

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ১০:২৮:১১ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ৩২ বোতল ফেন্সিডিলসহ হাফিজুর রহমান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের কন্দর্পপুর হিন্দুপাড়া গ্রামের মৃত দানেজ আলীর ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় তাঁর নেতৃত্বে থানার এসআই খালেক, এসআই আসাদুল, এসআই জাহিদ, এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ হাফিজুরের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করেন ও হাফিজুরকে আটক করেন। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT