• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    মাই টিভির বর্ষসেরা প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন কে সংবর্ধনা

      প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ১১:০২:৩১ প্রিন্ট সংস্করণ

    মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবে নানান আয়োজনে সিরাজদিখান প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ক্রাইমভিশন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মাইটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন মাই টিভির বর্ষ দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে সিরাজদিখান প্রেসক্লাব।

    সোমবার ৮ মার্চ দুপুর ২ টায় সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক যাবেদুর রহমান যুবায়ের এর সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ-সময় উপস্থিত সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন,সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ মান্না,কোষাধ্যক্ষ হাজী নাজমুল মোল্লা, আরিফ হোসেন হারিছ, আবদুল্লাহ আল মাসুদ, হামিদুর ইসলাম লিংকন, ইসমাইল খন্দকার, সুলতানা আক্তার, মাষ্টার মিজানুর রহমান সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT