• Developed by : BDIX ROOT
  • সিলেট বিভাগ

    মাধবপুরে বিপুল পরিমান মাদকসহ সিএনজি চালক আটক

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২১ , ১২:২১:৪৫ প্রিন্ট সংস্করণ

    আনিসুর রহমান-স্টাফ রিপোর্টারঃ

    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজা ও ভারতীয় মদসহ আনোয়ার আলী (৩৫) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে আটক করেছে পুলিশ। সে বানিয়াং উপজেলার সৈয়দপুর গ্রামের গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৬ বোতল ভারতীয় মদসহ’ আনোয়ারকে আটক করে। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করেছে পুলিশ। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT