• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    মাধবপুরে রাস্তায় কুঞ্জ নির্মান করায় বাধা দেওয়ায় বাড়িতে প্রবেশ করে হামলার অভিযোগ

      প্রতিনিধি ৭ মে ২০২১ , ১২:০৫:৪৯ প্রিন্ট সংস্করণ

    আনিসুর রহমান-স্টাফ রিপোর্টার:

    হবিগঞ্জের মাধবপুরে রাস্তা বন্ধ করে খড় দিয়ে কুঞ্জ নির্মান করার কাজে বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা করে ৫ জন কে পিটিয়ে আহত
    করার অভিযোগ পাওয়া গেছে। আজ ( শুক্রবার) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেব নগর গ্রামে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় রতন মিয়া , চান বানু , সাব্বির আহামেদ কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক রতন মিয়া কে
    সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন।

    রতন মিয়া স্ত্রী মিনারা খাতুন জানন, হাসপাতালে জানান, একই গ্রামের জসিম মিয়া ও তার লোকজন রাস্তা বন্ধ করে খড় দিয়ে কুঞ্জ বানানোর সময় তার স্বামী
    বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে এসে হামলা চালিয়ে আহত করে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) উত্তম দাস জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT