• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    মানব সেবায় দেবীদ্বারের মানুষের মন জয় করেছেন ডাক্তার ফেরদৌস খন্দকার

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৪৯:৩৯ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    ডাক্তার ফেরদৌস খন্দকার একজন কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামের স্বনামধন্য এক পরিবারের সন্তান। তিনি বীর মুক্তিযোদ্ধা মো ফয়েজ খন্দকারের সুযোগ্য সন্তান। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করার পর সুদূর আমেরিকায় পাড়ি জমান। তিনি আমেরিকায় নিউইয়র্ক একটি হসপিটালে একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে নিয়োজিত আছেন।

    তিনি বাংলাদেশে একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত। তিনি প্রায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানবিক সেবায় এগিয়ে আসছেন। এখন শুধু সাধারণ জনগনের মুখে মুখরিত মানবিক ডাক্তার ফেরদৌস খন্দকারের নাম। এই মানব সেবায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন দেবীদ্বারের আপামর জনতার মনের মধ্যে।

    তিনি আজকে কুমিল্লা দেবীদ্বার উপজেলা ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের মাশিকাড়া বক্স বাড়ির কামাল পারভেজ বক্সের স্ত্রী মোসা শিউলি আক্তার নামে একজন অসহায় মায়ের বাল্ব প্রতিস্থাপনের জন্য অপারেশন করছেন। শিউলি আক্তারের দুই ছেলে দুই মেয়ে ফারিয়া বয়স (১২) লামিয়া বয়স (১০)
    তাছিন বয়স (০৬) তাওফির বয়স (০২) নিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। শিউলি আক্তারের সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন মানবিক ডাক্তার ফেরদৌস খন্দকার।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT