মো আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর মানিকগঞ্জ জেলা আসরের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
মানিকগঞ্জ শহরে সিপিবি জেলা কমিটির সভাপতি প্রফেসর আবুল ইসলাম সিকদার -এর বাসভবনে এক কর্মীসভার মধ্যদিয়ে প্রভাষক আব্দুল ওয়হেদ’কে আহ্বায়ক, আব্দুল হালিম ও আল্পনা সরকার’কে যুগ্ম আহ্বায়ক করে ২১সদস্য বিশিষ্ট এ প্রস্তুতি কমিটি গঠন করা হয়।করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সেসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আজহারুল ইসলাম আরজু, জেলা সিপিবি’র সভাপতি প্রফেসর আবুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
এছাড়াও কেন্দ্রীয় খেলাঘর সদস্য আরশেদ আলী, জেলা আসরের সম্পাদক মণ্ডলীর সদস্য মো. ফারুক , সিন্টু মিয়া, কায়সার আহমেদ ও মিতু সূত্রধর উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রভাষক আব্দুল ওয়হেদ বলেন, খেলাঘর মানিকগঞ্জ জেলা আসরের যেসব শাখা আসর রয়েছে, সেবস শাখাগুলো সেপ্টেম্বর মাসের মধ্যে পুনর্গঠন বা সম্মেলন শেষ করে, তারপর আমরা জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করবো।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.