প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৮:৫৯:০৬ প্রিন্ট সংস্করণ
মো তানভীর হোসাইন -সদর কুষ্টিয়া (প্রতিনিধি):
শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর। কিন্তু সেই শিক্ষক যখন মাদকাসক্ত হয়ে পড়েন তাহলে শিক্ষা ব্যবস্থ্যার কি পরিনতি হতে পারে। সমাজ ব্যবস্থা কোথায় যাবে।আর মাদকাসক্ত হয়ে একজন শিক্ষক কি ভাবে ক্লাস নেয়। আর বিদ্যালয়ের প্রধানরাই বা কি করেন। নাকি এধরনের শিক্ষকের কাছ থেকে কমিশন খেয়ে হালাল করেন সবকিছু।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ সালাম সানি তার নিজ এস এস মোল্লা ফার্মেসি নিজ রুমে বসে ইয়াবা সেবনের ভিডিও প্রকাশ হয়েছে। দুবেলা ফেনসিডিল ইয়াবা গাজা সেবন না করলে পথ চলতেই পারেন না বলে অভিযোগ উঠেছে ।তিনি তো বিদ্যালয় না গিয়ে বিভিন্ন তালবাহানায় মাদক সেবন করে দিন পার করে দেন শিক্ষক নামের কলঙ্ক সালাম।


















