• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    মাশুন্দিয়ায় জাকের পার্টির আলোচনাসভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৪:৩৪:৪১ প্রিন্ট সংস্করণ

    জাকের পার্টি পাবনা জেলার সভাপতি জনাব মোজাম্মেল হকের নির্দেশনায় আজ মঙ্গলবার ১ নভেম্বর বেড়া উপজেলাধীন মাশুন্দিয়া ইউনিয়ন জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাশুন্দিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি জনাব মঈনুল প্রামাণিক।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পাবনা জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব, আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক জনাব, লিটন শেখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT