• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার-১

      প্রতিনিধি ৩ মে ২০২১ , ৬:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুম- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে র‌্যাব-১১ এর অভিযানে ১৩০৫ (এক হাজার তিনশত পাঁচ) পিছ ইয়াবাসহ ছালেহা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল টংগীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর বিন্দুসার সাকিনস্থ আলাউদ্দিন দেওয়ান এর চৌচালা টিনের ঘরের সামনে নারী ও পুরুষ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করাকালে ধৃত নারী আসামীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    এবং পুরুষ আসামী আলমগীর দেওয়ান (৩৮), পিতা- আলাউদ্দীন দেওয়ান,নুরুল ইসলাম  নুরু (৩০), পিতা- মৃত আঃ রশিদ বেপারী, উভয় গ্রাম- বিন্দুসার, থানা- টংগীবাড়ি, জেলা- মুন্সীগঞ্জ পালিয়ে যায়।ধৃত আসামী ছালেহা বেগম উপজেলার বিন্দুসার গ্রামের আসামী আলমগীর দেওয়ানের স্ত্রী।ধৃত নারী মাদক ব্যবসায়ী ছালেহা বেগমসহ তার সহযোগী পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ যোগসাজসেটংগীবাড়ি থানাসহ সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে।আসামীদের বিরুদ্ধে টংগীবাড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT