• Developed by : BDIX ROOT
  • ধর্ম

    মুসাফাহার ভিত্তিহীন ফযিলত-মুফতী আঃ কাদের কারিমী

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২২ , ৯:০০:৪১ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ইসলাম ডেস্ক:

    কেউ যদি দিনে পঁচিশ জনের সাথে মুসাফাহা করে আর সেদিন মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। কিছু কিছু মানুষকে উপরোক্ত কথাটা ঢালাওভাবে বলতে শোনা যায়, আসলে এ কথার কোন ভিত্তি নাই। নির্ভরযোগ্য কোন বর্ননায় তা পাওয়া যায় না। এটি আসলে একটি মনগড়া কথা। এগুলো বলা থেকে আমরা বিরত থাকব।সহীহ হাদিসে মুসাফাহার ফযিলত বর্নিত হয়েছে, আমরা সেগুলো বলব। হাদিস শরীফে বর্নিত হয়েছে, নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন মুসলিম যখন সাক্ষাৎ করে এবং মুসাফাহা করে তখন তারা বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদেরকে মাফ করে দেওয়া হয়।

    (জামে তিরমিজি, হাদিস নং ২৭২৭ঃ সুনানে আবু দাঊদ,হাদিস নং ৫২১২) আরেক হাদিসে এসেছে -এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে সালাম দেয় এবং মুসাফাহা করে তখন তাদের গুনাহসমুহ এমনভাবে ঝরে পড়ে যেভাবে (শীতকালে) গাছের পাতা ঝরে পড়ে। (আলমুজামুল আওসাত,তবারানী, হাদিস নং ২৪৫,মাজমাউয যাওয়ায়েদ, হাদীস নং ১২৭৬৬) সুতারং আমরা মুসাফাহা বিষয়ে এসকল সহীহ হাদিস বলব এবং ভিত্তিহীন কথা বলা থেকে বিরত থাকব।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT