• Developed by : BDIX ROOT
  • গণমাধ্যম

    মৃত্যুর মুখে চীনের সেই নারী সাংবাদিক

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২১ , ৪:০০:৩৯ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    চীনের উহানের করোনা পরিস্থিতি নিয়ে লেখালেখির অভিযোগে কারাবন্দি সিটিজেন সাংবাদিক ঝ্যাং ঝান আমরণ অনশনের ফলে মৃত্যু ঝুঁকিতে পড়েছেন। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঝ্যাং ঝান ২০২০ সালের ফেব্রুয়ারিতে চীনে যখন করোনার প্রকোপ তীব্র তখন কর্তৃপক্ষকের কাছে জবাবদিহিতা চেয়েছিলেন তিনি। নিজের স্মার্টফোনে ভিডিও তুলে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন কীভাবে সংক্রমণের ধাক্কা সামলাতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

    এই অভিযোগে গত বছরের মে মাসে তাকে আটক করা হয়। পরে ডিসেম্বর মাসে তাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।আদালতের রায়ের বিরুদ্ধে সাবেক আইনজীবী বার্তা সংস্থা আমরণ অনশন শুরু করেন। সেই কারণেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। সাংহাই কারা কর্তৃপক্ষ জোর করে তার নাকে পাইপ ঢুকিয়ে খাওয়ালেও শরীর ভেঙে পড়েছে তার। নিজে নিজে হাঁটাচলা তো দূরে থাক হাত তুলতেও পারছেন না ঝ্যাং ঝান।

    তার ভাই ঝ্যাং জু খুদে ব্লগিং সাইট টুইটারে তার ভ্যারিফাইড এ খবর জানিয়ে লিখেছেন, এভাবে আসন্ন শীতকাল পার করাটা তার বোনের জন্য কষ্টকর হয়ে পড়বে। তার বোন সম্ভবত বেশিদিন বাঁচবেন না।তবে ঝ্যাং জু, তাদের মা কিংবা সাংহাই কারা কর্তৃপক্ষের সঙ্গে এএফপির তরফ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    এদিকে, ঝ্যাং ঝানের শারীরিক পরিস্থিতি নিয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো থেকে করা ঝ্যাং ঝানের মুক্তির আবেদন নাকচ করে দিয়েছে তারা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT