• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    মেহেন্দিগঞ্জে ফের জলোচ্ছাস, পানি বন্ধী লাখ লাখ মানুষ

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২০ , ৬:০৭:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম-স্টাফ রিপোর্টারঃ

    বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় এক জলোচ্ছাসের রেশ না কাটতে কাটতে ১৫ দিনের মাথায় আবারও জলোচ্ছাস লাখ লাখ মানুষ পানি বন্ধী। অনেকে নিজের ঘর রেখে অন্যত্র আশ্রয় নিয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান ব্যাপক হতে পারে ।

    থমকে গেছে সাধারন মানুষের জীবন যাত্রা। করোনার মধ্যে যেন আরেক মরন কামড়। উলানিয়ার কয়েক জন বাসিন্দার সাথে কথা বলে জানা  যায় যে, তারা জীবনে কোন দিন  উলানিয়ায় পানি দেখেননি। এমন কি গত কয়েক মাস আগে আম্ফানের তান্ডবে সব লন্ড পন্ড হলেও এমন পানির দেখা মিলেনি। কিন্তু আমাবস্যার প্রভাবে হঠাৎ

    করে ১৫ দিনের মাথায় আবারও জলোচ্ছাস যেন মানুষের মনে আতন্কের ছাপ দেখা দিয়েছে। পানিতে  নিমজ্জিত অঞ্চল গুলোর মানুষ দিশেহারা। অনেকের মতে যদি মেহেন্দিগঞ্জের চার দিকে বেড়িবাধ দেওয়া হয় তাহলেই হয়তো বা ভোলার মতো মেহেন্দিগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে পানির মতো বড় বিপদ থেকে এটাই আশা করে সংশ্লিষ্ট মহল। আর হয়তো বা এসব পানি বন্ধী মানুষের দিকে তাকিয়ে এমনই পদক্ষেপ নিবেন পানি প্রতিমণ্রী মহোদয় বরিশালের গর্ব কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। অনেকে এমনটাই আশা করেন মণ্রী মহোদয় দ্রুতই জলোচ্ছাসে কবলিত এলাকা পরির্দশন করে আসু ব্যবস্হা গ্রহণ করবেন।

    মানুষ আরও আশা করেন যেন এই বন্যা কবলিত এলাকায় অসহায়ের মাঝে যেন ত্রান দ্রুত পৌছে দেয় ত্রান, কর্মকর্তারা। মেহেন্দিগঞ্জের মানুষ তাকিয়ে আছেন মেহেন্দিগঞ্জের অভিভাবক সাংসদ পঙ্কজ নাথ এম পি মহোদয়ের দিকে। উলানিয়া তথা মেহেন্দিগঞ্জবাসীর প্রানের দাবী মেহেন্দিগঞ্জকে যেন ভোলার মতো বেরী বাধের ব্যবস্হা করে দেন নদী ভাঙ্গন রোধের মতো এমনটাই আশা করেন সকলে।

    আরও খবর

    Sponsered content

    সিরাজদিখানে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৫জন গ্রেফতার

    নীলফামারীতে জাতীয় ভিটামিন, এ,প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা

    মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম ৬ লেন সেতুর উদ্বোধন করলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ভুমিকম্পে কাঁপলো দেশ

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    সিলেটে মা বোনকে কুপিয়ে হত্যা করেছে যুবক:

    Developed by : BDIX ROOT