• Developed by : BDIX ROOT
  • বরিশাল বিভাগ

    মেহেন্দীগঞ্জে গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ করেন পংকজ নাথ এমপি।

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২২ , ২:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ

    মেহেন্দীগঞ্জে গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ করেন পংকজ নাথ এমপি।গ্রাম পুলিশদের ভাতা যদিও কম,চাকরি ছোট কিন্তু তাদের কাজ বা দায়িত্ব খুব বড়।যে কোন সময় ডাক আসতে পারে পরিষদের বিভিন্ন কাজে,ছুটে বেড়াতে হয় গ্রামের বিভিন্ন অঞ্চলে, গাড়িও পাওয়া যায়না সঠিক সময়,কম বেতনের মানুষগুলোর যেনো দুঃখ কষ্টের শেষ নাই।তাই তাদের দুঃখ কষ্ট কিছুটা লাঘব করার জন্য

    আজ ০৪ আগস্ট, বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ করেন বরিশাল ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা জননেতা জনাব পংকজ নাথ এমপি।
    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নুরুননবী উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দীগঞ্জ। এ ছাড়াও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দায়িত্বশীল বৃন্দ ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT