• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    মোল্লাকান্দী বালুচর যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

      প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ১২:৫৩:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোল্লাকান্দী বালুচর যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

    এম,এ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোল্লাকান্দী বালুচর যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ মার্চ সকাল ১০ টা থেকে আসর পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচর প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে আমির তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হযরত মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ ওয়াবদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী, পীরজাদা সাইয়্যেদ মোহাম্মদ মোস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী, পীরজাদা সাইয়্যেদ মোহাম্মদ আব্দুর রহমান ফাইরুজ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী।

    কোরআন ও হাদীস থেকে বাদ যোহর বয়ান করেন জৈনপুরী পীর সাহেব মুফতি ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

    প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মুবাল্লিগ আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরিফ হযরত মাওলানা সাজিূুল বারী আসকালানী। আরো বয়ান করেন হযরত মাওলানা তোয়াছিন, হাফেজ মাওলানা মুফতী আনসার উদ্দিন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর সিদ্দিক।

    নাতে রাসুল সাঃ পরিবেশন করেন আব্বাসী শিল্পী গোষ্ঠী।

    মাহফিল পরিচালনা করেন মুবাল্লিগ আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরিফ হযরত মাওলানা মুফতী মুহাম্মদ দিদার হুসাইন জিহাদী হাফেজ মাওলানা নাজির আহমাদ শিবলী।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT