• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    মোহনপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ১০:১১:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর মোহনপুর উপজেলা ধুরইল ইউপি’র ভারপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতি আক্তার হোসেন ও চাচা এক্সসার এর হাসুয়ার কোপে বিএনপি কর্মী সাদ্দাম নিহত হয়েছে। নিহতের বড় ভাই ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বুলবুল হোসেনকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেছেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক।

    ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল ইউপি’র পালশা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় ৫ আগষ্ট আগে ও পরে বিএনপি আওয়ামীলীগ দ্বন্দ ও সর্বশেষ ধুরইল ইউপি’র প্যানেল চেয়ারম্যান ইস্যুতে দ্বন্দটি চরম পর্যায়ে পৌছালে ওই ইউনিয়নের হেলমেট বাহিনীর লোকজন এ হত্যাকান্ডটি ঘটিয়েছে। মোহনপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান এর নেতৃত্ব অফিসার ফোর্স হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী এক্সার আলীকে ঘটনাস্থলের আশপাশ হতে গ্রেফতার করেছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT