প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ১১:১২:৩৫ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার নামীদামি প্রতিষ্ঠান মৌবনের অঙ্গ প্রতিষ্ঠান মৌ মার্টের নামে সুপার শপ ও মার্কেটগুলোতে অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন বিভিন্ন মসলা। এসব মসলার পুষ্টিগুণ নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনি অধিকাংশরই নেই বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) অনুমোদন।
মৌ মার্টের এসব পন্যের মধ্যে ধনিয়া গুড়া, শুকনা মরিচ গুড়া, জিরার গুড়া, মসলা গুড়া, হলুদের গুড়া, টেস্টিং সল্ট ইত্যাদি। এগুলোর কোনটিতে বিএসটিআই অনুমোদন নেই।
এমনকি এসব মসলার মেয়াদ পেরিয়ে গেলেও সেগুলো নষ্ট না করে নতুন মোড়কে বাজারজাত করা ও নিম্নমানের মসলা পাইকারি বাজার থেকে কিনে নতুন মোড়কে বাজারজাত করার অভিযোগও উঠছে মৌবনের বিরুদ্ধে। নাম গোপন রাখার শর্তে একজন ভোক্তা বলেন, মৌবনের প্রতিষ্ঠান মৌ মাট থেকে ১০০ গ্রামের একটি ধনিয়া গুড়া ক্রয় করি। পরে দেখতে পায় ধনিয়ার গুড়ার কোটায় কোন বিএসটিআই লোগো নেই। তিনি আরো বলেন, এমন পণ্য আমাদের মত সাধারণের জন্য ক্ষতিকারক। দ্রুত এ প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের অভিযান পরিচালনা জরুরী।
মৌবনের কর্তৃপক্ষ সাধারণ ভোক্তার এমন অভিযোগে বিএসটিআই এর অনুমতি না থাকার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে মৌবনের স্বত্বাধিকারীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক প্রদীপ কুমার মালো বলেন, বিএসটিআই অনুমতি না পাওয়া পর্যন্ত মসলা জাতীয় পণ্যে বাজারজাত করা আইন অনুযায়ী অপরাধ। এমন ঘটনা ঘটলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


















