মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :
আজ ২২ ফেব্রুয়ারী ২০২২ তারিখ মঙ্গল বার বিকেলে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভে ময়মনসিংহ সেন্টাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা ও নিহত সাইফুল এর “মা” রহিমা খাতুন বাদী, বাবা, ভাই চাচাসহ শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে।জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুল ছাত্র সাইফুল ইসলাম উপর নজরুল ইসলাম সহ বেশ কয়েক জন হামলা করে। হামলায় সাইফুল গুরুতর আহত হয়, পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।নিহত সাইফুল ইসলাম এর মা, রহিমা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ কোর্টে মামলা করে।
এদিকে সাইফুল ইসলাম অবস্থা অবনতি হলে তাকে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে নিহত সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায়। সাইফুল নিহত হওয়ায় ময়মনসিংহে তার সহপাঠীরা নিহত সাইফুল হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৭ মাস হলেও এ মামলায় অবশিষ্ট আসামিদের নাম এখনো মামলার কাগজে যুক্ত করা হয়নি।মামলার প্রধান আসামি সহ বাকি খুনিদের নাম মামলায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ শাস্তির জোড় দাবি জানান মামলার সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.