• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ময়মনসিংহ ডিবি’র অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৪

      প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ২:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ

    গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ

    ময়মনসিংহ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি)র ওসি শাহ কামাল আকন্দ এর নির্দেশে প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনাতাই, জুয়া, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ।

    এরই ধারাবাহিকতায় ময়মনসিংহে ডিবি’র অভিযানে ব্যাটারী চালিত রিক্সা চোর চক্রের ১ সদস্য, ২ ডাকাতি ও ১টি খুন মামলার ওয়ারেন্টভুক্ত ১ আসামী এবং ২ মাদক ব্যবসায়ীসহ মোট গ্রেফতার ০৪, অভিযানে ০১টি রিক্সা ও হেরোইন উদ্ধার করা হয়।

    এরই অংশ হিসাবে, এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী  থানা এলাকায় অভিযান পরিচালনা করে (১২ অক্টোবর) রাত ১০  ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী থেকে ২ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ে ১১,৭০০/-টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা মৃত-আক্কাস আলী, মাতা মৃত-রাবেয়া খাতুন, সাং-চরকালিবাড়ী (কুড়েরপাড়)।

    অপর আসামী ২। আব্দুল মোঃ শাহিন ওরফে নেংরা শাহিন (২৬), পিতা মৃত-খালেক, মাতা-মোছাঃ সখিনা খাতুন, সাং-চরঝাউগড়া (শ্বশুর মৃত মিরাশ এর বাড়ী), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

    এ দিকে এসআই (নিঃ) কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৩/১০/২০২০ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন টাউন হল মোড়ে থেকে  ব্যাটারী চালিত চোরাই রিক্সাসহ চোর, রাব্বি (২৪), পিতা-মোঃ রশিদ, মাতা-রিনা বেগম, সাং-দুগিয়া, থানা- সদর, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয়।

    এ ছাড়াও পাগলা থানার ২টি ডাকাতি ও ১টি খুন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মঞ্জু হোসেন (৪০), পিতা মৃত-আঃ রশিদ, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-বেলদিয়া, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT