• Developed by : BDIX ROOT
  • ময়মনসিংহ বিভাগ

    ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক যুবক খুন।

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২২ , ১:৫৬:০৩ প্রিন্ট সংস্করণ

    সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি:

    বুধবার ০৬ এপ্রিল রাতে প্রান্ত ক্লিনিক সংলগ্ন গলিতে এই খুনের ঘটনা ঘটেছে।জানতে পাওয়া গেছে নিহত যুবক ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শহিদ মিয়ার ছেলে।
    তবে বাবার ক্লিনিক ব্যবসার সুবাধে নগরীর চরপাড়া এলাকাতেই পরিবারের সাথেই থাকতেন ঐ যুবক।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক জানান, রাত ১২টার দিকে চরপাড়া এলাকায় ঐ নিহত যুবকের নিজ বাসার সামনে দুষ্কৃতকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, এ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যহত আছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT