• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    যুবকের হাতে আলমসাধু চালক খুন-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ৫:৫৭:২০ প্রিন্ট সংস্করণ

     

     

     

    নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গাঃ

    আজ ০৯/০৯/২০২০ রোজ মঙ্গলবার চুয়াডাঙ্গার সরোজগঞ্জে যুবকের হাতে আলমসাধু চালক নিহত হয়েছে।আজ বুধবার  সন্ধ্যায় চুয়াডাঙ্গা  জেলার সদর উপজেলার সরোজগঞ্জ ভান্ডারদহ গ্রামের মঈন উদ্দীনের ছেলে আলমসাধু চালক তরিকুল ইসলাম নিহত হয়েছে।

    জানা গেছে, সরোজ গঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী শাহা ষ্টোরের কর্মচারী পুরাতন যাদবপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রিফাত উদ্দীন ধান-গম চেক করা ড্রেগার (বোমা) দিয়ে আলমসাধু চালককের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। এতে মারাত্মক জখম অবস্থায় স্হানীয় জনগণ তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু  হয়েছে।  এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  ওসি  আবু জিহাদ ঘটনার  সত্যতা নিশ্চিত  করেছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT