• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    রাজশাহীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৫ , ১:০০:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়।বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। আলপনা ইয়াসমিন বলেন,‌‌‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হনিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা।কিন্তু নন এসি ভাড়া হবে ৬৯০ টাকা।

    তিনি বলেন,এছাড়াও অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ শ এক হাজার টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে হানিফ কাউন্টারের দায়িত্বরতদের সাথে যোগাযোগ করা হলে তারা সরাসরি অস্বীকার করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষনিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হনিফ পরিবহনকে সতর্কতা করা হয়েছিলো।
    এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ, কাগজ পত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT