• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    রাজশাহীতে প্রাথমিক শিক্ষক সমিতির জেলা আহবায়ক কমিটি গঠন

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৫ , ৯:২১:১৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজশাহী জেলা শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নয় উপজেলার শিক্ষক প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার ডোমকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কে আহবায়ক ও তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউল ইসলাম শিশিরকে যুগ্ম আহবায়ক এবং চারঘাট উপজেলার চককাপাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেনকে সদস্য সচিব করে ২৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

    রবিবার রাজশাহীর পদ্মাপার্ডেন কফি বারে এই কমিটি গঠন করা হয়েছে। শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ শফিকুর রহমানের সার্বিক সহযোগিতায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, প্রধান সমন্বয় কারী তাজ মোহাম্মদ আশরাফুল ইসলামের উপস্থিততে আহবায়ক কমিটি গঠন হয়। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলে জানান নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মতিউল ইসলাম শিশির। তিনি আরো বলেন, আগামী ৬ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এসময় জেলার ৯ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT