• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    রাজশাহীতে মাদক কারবারির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

      প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৪ , ১১:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর বাঘা উপজেলায় মাদক কারবারির সংবাদ প্রকাশের জেরে ও পূর্ব শত্রুতা থেকে সাংবাদিক আবুল হাসেম ও তাঁর বৃদ্ধ পিতার উপর সন্ত্রাসী কায়দাতে হামলা করা হয়েছে।
    জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় আবুল হাসেম বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের একজন গর্বিত সদস্য। বাঘা রিপোটার্স ক্লাব এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রবিবার (২০ অক্টোবর) উপজেলাধীন পাকুড়িয়া আবুল হাসেমের নিজ বাড়ীতে বিকেল আনুমানিক ৪ ঘটিকায় হামলার ঘটনা ঘটে।

    ঘটনার তথ্য ও এজাহার সুত্রে জানা যায়, পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি শুকুর আলীর ছেলে সুমন আলীর নেতৃত্বে আজাহার আলী, সুজন আলীসহ মাদক ব্যবসায়ীরা সাংবাদিক হাসেমের পরিবারের উপর হামলা চালায়। হাসুয়া,হাতুড়ি ও দা দিয়ে হামলায় গুরুতর আহত হয় সাংবাদিক হাসেম ও তাঁর বৃদ্ধ পিতা। হামলায় হাসেমের মাথায় ৫ টি ও তার অসুস্থবৃদ্ধ পিতার মাথায় ১২ টি সিলাই পড়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন রয়েছে। আহত সাংবাদিক আবুল হাসেম এর মা বাদি হয়ে এঘটনায় বাঘা থানায় এজাহার দায়ের করাও হয়েছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, মাদক কারবারিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তুচ্ছ ঘটনায় তাঁরা যাকে তাকে মারধর করেন। প্রকাশ্যে মাদক বিক্রি করেন। ঘটনায় প্রথমে কথা কাটাকাটি পর্যায়ে থাকলেও পরে হাসুয়া, হাতুড়িসহ অস্ত্রসজ্জিত মাদক কারবারিরা আবারও হামলা চালায়। হামলায় সাংবাদিক হাসেমের পিতার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করেন। এরপর সাংবাদিক হাসেম বাধা দিতে গেলে তাঁকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এবিষয়ে, বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলা কারিদের বাকাউকে বাড়ীতে পাওয়া যায়নিএজাহার দায়ের হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT