মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
পুলিশ সুপার, রাজশাহী জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে, ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহাবুব আলম অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল রোববার ইং ১৪/০৭/২০২৪ তারিখ বিকাল ৪.০৫ ঘটিকার সময় মোহনপুর থানাধীন ভড়বড়াইল গ্রামস্থ ধৃত আসামী মোঃ আলতাব হোসেন (৪৫) এর পুকুরের পশ্চিম পাড়ের উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন (৪৫), পিতা-মৃত মছির, শ্বশুর-মৃত ছামিদ হোসেন, (স্থায়ী সাং-আত্রাই, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী, (বর্তমান সাং-ভড়বড়াইল, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীকে ২৪ (চব্বিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ গ্রফেতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানার মামলা নং-১৫, তাং-১৪/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ৮(খ) রুজু হয়ছে। মামলাটি তদন্তাধীন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.