প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ১২:১১:৩০ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মৃত বাবুর ছেলে মোঃ মিজানুর রহমান বয়স ২৫। গত রবিবার ২২শে জুন আনুমানিক ভোর ৫টার সময় নামাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় পরে আর বাসায় ফিরে আসেনি।
জানা যায়, মিজানুর রহমান মানসিক ভারসাম্যহীন রুগী হারানোর সময় তার পরনে ছিল নিল কালার পাঞ্জাবি ও লুঙ্গি, গায়ের রং কালো, মুখ ভর্তী দাড়ি রয়েছে এবং তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এই বিষয়ে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ রইল,
মাতা মোছাঃ সাহেরা খাতুন মোবাইল নম্বর ০১৬৪১-৬২২২২৯












