• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪ , ১০:০৫:০০ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে গতকাল রবিবার সকাল ০৯.০০ ঘটিকায় বঙ্গবন্ধু চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম(বার) মহোদয়।

    এ ছাড়াও সকাল ১০:০০ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT