মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
গতকাল ২৩শে জুন ২০২৫ খ্রি. যথাক্রমে সকাল ৯:৩০ ও ১১:৩০ টায় রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাসমূহের সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম
। রাজশাহী জেলা পুলিশের ড্রিলশেডে অনুষ্ঠিত কল্যাণসভায় ২২০ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। কল্যাণসভায় ফোর্স-এর কল্যাণ ও ডিসিপ্লিন নিয়ে রাজশাহীর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সেই সাথে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সের আবেদন-নিবেদন শ্রবণ করে সেগুলো সমাধান করার নির্দেশ প্রদান করেন।
রাজশাহীর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনাসভায় ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত, অনুদঘাটিত মামলা, মূলতবি মামলা, অপমৃত্যু মামলা, সড়ক দুর্ঘটনাসংক্রান্ত মামলা ইত্যাদি বিষয়ে পুলিশ সুপার মহোদয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শ্রবণ করে সে-অনুযায়ী পুলিশি কার্যক্রম পরিচালনা করবার নির্দেশ প্রদান করেন। সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পায়, তা নিশ্চিতকরণের নির্দেশ এ সভায় দেওয়া হয়। পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়।
এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায়, সেদিকের প্রতি লক্ষ্য রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদারকরণের জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশ দেওয়া হয়। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.