• Developed by : BDIX ROOT
  • রাজনীতি

    রাজশাহী ১ আসনে ট্রাক প্রতীকে লড়ছেন নায়িকা মাহিয়া মাহি

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৬:১৩:০৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী ১(গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘ট্রাক’ প্রতীকে জাতীয় নির্বাচনে লড়ছেন।

    সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তার পছন্দের কোন প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তার পছন্দের প্রতীক ‘ট্রাক’। অন্য কোন স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীক না চাওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রতীকটি মাহিকেই বরাদ্দ দেন।

    প্রতীক বরাদ্দ শেষে ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী বলেন, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তার ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতেই তার প্রচার বেড়ে যাবে। সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন।

    মাহি বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।

    রিটার্নিং কর্মকর্তা ১৮ ডিসেম্বর রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রার্থীদের অনেকেই নিজে উপস্থিত ছিলেন। অনেকেই আবার নিজে না থেকে প্রতিনিধিকে প্রতীক বরাদ্দ নিতে পাঠিয়েছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT