• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    রাণীশংকৈলে নেকমরদ পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে জরিমানা

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ৪:১৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সর্ববৃহৎ নেকমরদ পশুর হাটে দীর্ঘদিন ধরে দাপটের সাথে অতিরিক্ত টোল আদায় করে আসছেন হাট ইজারাদার, জেলা পরিষদ সাবেক সদস্য আব্দুল কাদের । রবিবার (৪ সেপ্টেম্বর) অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা।

    জানা যায়, সরকারী নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে গরু প্রতি ২৩০ টাকার পরিবর্তে ৪০০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকার পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায় করে আসছিলেন। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রভাবশালী হাট ইজারাদার কে জরিমানা করেন।

    এ প্রসঙ্গে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, প্রতিহাটে অতিরিক্ত টোল আমরা দিয়ে আসছি। কিন্তু প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে। আর মাঝে মধ্যে হাটে এসিল্যান্ড এসে নামে মাত্র জরিমানা করছে। তিনি চলে যাওয়ার পরেও অতিরিক্ত টোল আদায় অব্যাহত থাকে।

    এব্যপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, হাটে অতিরিক্ত হাসিল আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT