রানীশংকৈলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (দিনাজ ৩০) এর আয়োজনে দোকান কর্মচারী শ্রমিক সংগঠনের রেজিষ্ট্রেশন পাওয়ায় সংগঠনের শুভ উদ্ভোধন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রমিক কর্মচারী উপজেলা শাখার সভাপতি প্রদীপ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
আরো উপস্তিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক,
সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা, পৌর মেয়র আলমগীর সরকার, সাবেক মেয়র মোকলেসুর রহমান, রানীশংকৈল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার ও সম্পাদক রফিউল ইসলাম ভিপি , মোস্তাফিজুর রহমান মোস্তাক, শ্রমিক নেতা রবিউল ইসলাম সবুজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান,
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনন্দ বসাক প্রমূখ ।
আরো উপস্থিত ছিলেন উপজেলার ১৮ টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সম্পাদক ছাড়াও অন্যান্য সদস্যগণ এবং সাংবাদিকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত বসাক। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.