• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    রামগতিতে যুবদল নেতার বিরুদ্ধে দু-বোনকে উত্যক্তের করার অভিযোগ

      প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৯:২৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    মো:আল-আমিন,স্টাফ রিপোর্টার

    লক্ষ্মীপুরের রামগতিতে দুইবোনকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় নুরুল আমিন নোমান (৪০) নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। নোমান উপজেলার চরগাজী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে। জানা যায়, গত কয়েক মাস ধরে ওই এলাকার মহিউদ্দিনের ছেলে নুরুল আমিন নোমান একই এলাকার কলেজ পড়ুয়া দুই মেয়েকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছে। বিভিন্ন সময়ে তাদেরকে কুপ্রস্তাব সহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে নোমানের এমন অসংলগ্ন কথা-বার্তার প্রতিবাদ করলে পরিবারটির মা মেয়েদের দিকে তেড়ে আসেন নোমান। পায়ের জুতা খুলে মারতে আসেন তাদেরকে। তার ভয়ে মা মেয়েরা ঘরের দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।

    স্থানীয়রা জানান, নোমান প্রায় মাদকাসক্ত থাকেন। রাজনৈতিক পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে নানান অপকর্মে জড়িত হন। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না। তারা আরও জানান নোমান এ বয়সে তিনটি বিবাহ করেছেন। তার এমন স্বভাব চরিত্রের কারণে দুই বৌ তাকে ছেড়ে চলে যায়।ভুক্তভোগী দুই বোন জানান, নোমান বয়সে অনেক বড়। আমরা তাকে বড় ভাই বলে সম্মোধন করে আসছি। স্কুলে আসা যাওয়ার পথে আমাদেরকে নানান ধরনের খারাপ কথা-বার্তা বলে। লোকজনের সামনেই উত্যক্ত করেন। হাত ধরতে চান। সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে অসংলগ্ন কথা-বার্তার প্রতিবাদ করলে আমাদের দিকে তেড়ে আসেন। পায়ের জুতা খুলে মারতে আসেন। তার ভয়ে আমরা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেই।

    বড় বোন জানান, সব সময়ই নোমান আমাদের দুই বোনকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেন। অসহায় হওয়ায় আমরা প্রতিবাদ করতে পারছিনা। আমি বাড়িতে না থাকলে আমার ছোট বোনকেও উত্যক্ত করে। ভয়ে আমরা ঘর থেকে বের হতে পারছি না। সে স্কুলে যেতেও ভয় পাচ্ছে। মেয়েদের মা বলেন, মেয়েরা বড় হয়েছে। মেয়েদের নিয়ে সারাক্ষণ আতংকের মধ্যে রয়েছি। একজন অসহায় মা হিসেবে মেয়েদের সম্মান রক্ষায় প্রশাসনের কাছে সহায়তা চাই। অভিযুক্ত চরগাজী ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আমিন নোমান ঘটনাটি অস্বীকার করে বলেন,এগুলো সাজানো ও ষড়যন্ত্র। তাকে ফাঁসাতে একটি চক্র নাটক সাজিয়েছে। রামগতি থানার ওসি মোঃ কবির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দিয়েছি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT