• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    রূপগঞ্জ বাজার থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

      প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ২:২১:৪৮ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    বুধবার (১৫ মে) বেলা ১২ টার দিকে নড়াইল রুপগঞ্জ বাজারের একটি নির্মাণাধীন ভবনের রিংটোনের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম। নিহত,জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় তার চাচার সাথে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশ্যে বের হয়। পরে বেলা ১২ টার দিকে নড়াইল পৌরসভার রূপগঞ্জ বাজার এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় এক কিশোরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

    পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের মৃত্যুর বিষয়ে তার পরিবার বা স্বজনেরা বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT