• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    র‍্যাব-৮, সিপিসি-১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা জেলা সদর থানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা। 

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ২:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা এর যৌথ উদ্যোগে অদ্য ৯ নভেম্বর২০ইং তারিখ সকাল আনুমানিক ০১০০ ঘটিকার সময় বরগুনা জেলার সদর থানার ফুলঝুড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফামের্সীতে মেয়াদ উত্তীর্ণ ঔধষ রাখা এবং দোকানে বিক্রয় নিষিদ্ধ মালামাল বিক্রয় করার অপরাধে, ১, মেসার্স ঐশী মেডিকেল এর মালিক মোঃ মোবারক হোসেন (৪৭), পিতা-মৃত হাতেম আলী, সাং-উত্তর ফুলঝুড়ি বাজার, থানা-সদর, জেলা-বরগুনাকে ৫ হাজার টাকা,২.হাজার সাথী মেডিকেল হল এর মালিক আঃ রহিম (৬৮), পিতা-মৃত মোঃ নুরুল ইসলাম, সাং-ফুলঝুড়ি বাজার, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনাকে ২ হাজার টাকা, ৩.হাজার হাওলাদার মেডিকেল হল এর মালিক মোঃ জসিম উদ্দীন(৩৬), পিতা-মৃত মোঃ আলী, সাং-ফুলঝুড়ি বাজার, থানা-সদর, জেলা-বরগুনাকে ৩ হাজার টাকা এবং ৪. ইলিয়াছ ষ্টোর এর মালিক ইলিয়াছ হোসেন(২১), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-ফুলঝুড়ি বাজার, থানা-সদর, জেলা-বরগুনাকে ৪ হাজার টাকা সহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৪৫/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

    এব্যাপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত  পুলিশ  সুপার  মোঃ রবিউল  ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় আমাদের এ  ধরনের  অভিযান  ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে  জানান  তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT