• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবদলের মারামারিতে আহত ৪

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৩:২৩:৫০ প্রিন্ট সংস্করণ

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবদলের মারামারিতে আহত ৪

    এইচ.এম.আল-আমিন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

    লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিরুদ্ধে যুবদল নেতা জসিম ফরায়েজি ও তার এসএসসি পরীক্ষার্থী ভাতিজা শুভ ফরায়েজিসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এসময় উভয় পক্ষের মারামারিতে মুনতাসির জাহিদ সীমান্ত নামে এক ছাত্রলীগ নেতাও আহত হয়। মারামারির একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা যুবদল নেতা জসিমের ভাই সফিক ফরায়েজিকে মারধর ও তার মুদি দোকান ভাঙচুর করে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থলে সরেজমিন গেলে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

    এরআগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজারে এ মারামারির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত জসিম ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও শুভ লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (১৫ সেপ্টেম্বর) পরীক্ষা। অপর আহত সীমান্ত ইউনিয়ন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবদল নেতা জসিমের বিরুদ্ধে ছাত্রলীগ নেতারা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগ এনেছে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা জসিমের ভাই সফিকের দোকান ভাঙচুর করে। এতে উভয়পক্ষের মারামারিতে ছাত্রলীগ নেতা সীমান্ত, যুবদল নেতা জসিম, তার ভাই মুদি দোকানি সফিক ও ভাতিজা এসএসসি পরীক্ষার্থী শুভ আহত হয়।

    মুদি দোকানি সফিক ফরায়েজি ও যুবদল নেতা জসিম ফরায়েজি জানায়, জসিম বাজারের একটি ফার্মেসি দোকানে বসা ছিল। এসময় ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ গাজি ওই দোকানে আসে। একপর্যায়ে সোহাগ তাকে (জসিম) উদ্দেশ্য করে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির কারণ জানতে চায়। কিন্তু জসিম কোথাও আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন ধরণের কটুক্তি করেনি বলে জানায়। পরে সোহাগ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এসে সফিকের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাধা দেওয়ায় ছেলে শুভসহ সফিক ও জসিমকে পিটিয়ে আহত করা হয়।

    এসময় দোকানে থাকা প্রায় ১ লাখ টাকা লুটে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ গাজি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুবদল নেতা জসিমসহ কয়েকজন কটুক্তি করে। বিষয়টি জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা করে। এতে ছাত্রলীগ নেতা সীমান্ত আহত হয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। মুদি দোকান ভাঙচুর, যুবদল নেতা ও এসএসসি পরীক্ষার্থীকে মারধরের ঘটনা সত্য নয়।

    চকবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লাতু মিজান বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে ছাত্রলীগ নেতা সেহাগ ও যুবদল নেতা জসিম বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করি। হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন সফিকের মুদি দোকানে ঢুকে ভাঙচুর করে। একপর্যায়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত চলছে। তবে এসএসসি পরীক্ষার্থীকে মারধর ও দোকান ভাঙচুরের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

    আরও খবর

    নতুনভাবে চট্টগ্রাম সিটিকে গড়‌তে সক‌লের সহ‌যো‌গিতা চাই: রেজাউল ক‌রিম চৌধুরী মো: শাহজালাল রানা: চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র হি‌সে‌বে নির্বা‌চিত হ‌য়ে আবা‌রো মাদক সন্ত্রাস ও জুয়ার বিরু‌দ্ধে ক‌ঠোর অবস্থা‌নের কথা জানা‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী। তি‌নি গতকাল ২৭ জানুয়ারী বুধবার অনু‌ষ্ঠিত চ‌সিক নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের ম‌নোনয়‌নে‌ নৌকা প্রতী‌ক নি‌য়ে প্রতিদ্ধ‌ন্ধিতা ক‌রে মোট ৩৬৯২৪৮ ভোট পে‌য়ে ‌নিকটতম প্রতিদ্ধন্ধী ধা‌নের শীষ প্রতী‌কের ডাঃ শাহাদাৎ হো‌সেন‌কে ৩১৬৭৬৯ ভো‌টের ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে আগামী পাঁচ বছ‌রের জন‌্য চট্টগ্রাম সি‌টি মেয়র নির্বা‌চিত হন। আজ ২৮ জানুয়ারী বৃহস্প‌তিবার সকা‌লে বহরদারহাটস্থ রেজাউল ক‌রিম চৌধুরীর বাসভব‌নের‌ সাম‌নে মহানগর আওয়ামী লী‌গের প্রধান নির্বাচনী কার্যাল‌য়ে উপ‌স্থিত নেতাকর্মী ও বি‌ভিন্ন সংবাদ মাধ‌্যমের প্রতি‌নি‌ধি‌দের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রে সকল‌কে ধন‌্যবাদ জানান। এসময় তি‌নি তাঁর পক্ষ থে‌কে চট্টগ্রাম মহানগরীর সকল মানু‌ষের প্রতি শু‌ভেচ্ছা বার্তা ও ধন‌্যবাদ পৌঁ‌ছে দি‌তে সংবাদ মাধ‌্যমের প্রতি বিনীত আহ্বান জানান। সংবাদ মাধ‌্যমের প্রতি ব্রিফিং প্রদান কর‌তে‌ তি‌নি গি‌য়ে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমানসহ পঁচাত্ত‌রের ১৫ আগ‌ষ্টে ঘাত‌কের বু‌লে‌টে নির্মমভা‌বে নিহত তাঁর প‌রিবার প‌রিজন, জেলহত‌্যার শিকার জাতীয় চার‌নেতা ও মহান মু‌ক্তিযু‌দ্ধে আত্ম‌েৎেসর্গকারী বীর মু‌ক্তি‌যোদ্ধা, বীরাঙ্গনা ও লা‌খো শহীদের প্রতি শ্রদ্ধা জা‌নান এবং মেয়র প‌দে ম‌নোনয়ন দি‌য়ে চট্টগ্রা‌মের মানু‌ষের কল‌্যা‌নে ব‌্যাপক প‌রিস‌রে কাজ করার সু‌যোগ দেওয়ায় নিজ রাজ‌নৈ‌তিক দল আওয়ামী লী‌গের সভাপ‌তি বঙ্গবন্ধুকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা ও ম‌নোনয়ন বো‌র্ডের প্রতি কৃতজ্ঞতা ও ধন‌্যবাদ জা‌নি‌য়ে উন্নয়‌নের অগ্রযাত্রায় আস্থার প্রতিফলন ঘটা‌নোর প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন। চট্টগ্রাম মহানগরীর নানা সমস‌্যা সমাধা‌নের ব‌্যাপা‌রে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন সম‌ম্বিত প্রয়া‌সে জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত, মাদক-সন্ত্রাস ও জুয়ামুক্ত, নিরাপদ, প‌রিচ্ছন্ন, প‌রি‌বেশবান্ধব, প‌রিক‌ল্পিত, সমৃদ্ধ, পর্যটন রাজধানী হি‌সে‌বে চট্টগ্রাম‌কে গ‌ড়ে তুল‌তে নিরলস কাজ করার কথা ব‌লেন এবং এ কা‌জে সর্বমহ‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। স্বচ্ছতার সা‌থে প‌রিচালনার অংগীকার নি‌য়ে সি‌টি ক‌র্পো‌রেশ‌নের কাজ‌কে শতভাগ ডি‌জিটালাই‌জেশ‌নের উ‌দ্যোগ নেয়ার কথাও ব‌লেন তি‌নি। তি‌নি আ‌রো ব‌লেন, নির্বাচনী ইশতেহার‌কে সাম‌নে রে‌খেই এর পূর্ণ বাস্তবায়‌নে আ‌মি সর্বদা আপনা‌দের সা‌থে নি‌য়ে কাজ ক‌রে যাব। দীর্ঘ‌দিন লাগাতার প্রচারণায় ক্লান্ত নেতাকর্মীরা ভো‌র বেলা বিজ‌য়ের বার্তা নি‌য়ে ঘ‌রে গে‌লেও সকাল দশটা থে‌কে আবা‌রো দ‌ফে দ‌ফে নতুন মেয়‌রের বাসা‌ভিমুখী কর্মী সমর্থক‌দের ঢল নাম‌কে থা‌কে। এসময় তারা প্রিয় প্রার্থীর বিজ‌য়ের খুশী‌তে উল্লাশ প্রকাশ ক‌রেন এবং তাঁ‌কে ফু‌লে ফু‌লে অ‌ভি‌সিক্ত ক‌রেন। অ‌ভিনন্দন জানা‌তে আসা নেতাকর্মী ও শুভানুধ‌্যায়ী‌দের প্রতি ধন‌্যবাদ জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, অ‌ভিনন্দন নয় সহ‌যো‌গিতা হাত নি‌য়ে পা‌শে থাকা চাই। নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে রাখা বক্ত‌ব্যে তি‌নি আ‌রো ব‌লেন, বিশাল জন‌গোষ্ঠী নি‌য়ে বিস্তীর্ণ চট্টগ্রাম মহানগ‌রে সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচন কর‌তে গি‌য়ে কিছু অন‌ভি‌প্রেত ঘটনা হয়‌তো ঘ‌টে যায়। কোন প্রকার উস্কানীতে উত‌্যক্ত না হ‌য়ে ধর্য‌্য ধারন ক‌রে নির্বাচন কার্যক্রম প‌রিচালনার জন‌্য সকল‌কে ধন‌্যবাদ। আগামী‌তেও অসীম ধর্য‌্য নি‌য়ে নির্বাচনী ইশ‌তেহার বাস্তবায়‌নে নেতাকর্মীরা পা‌শে থাক‌বেন ব‌লে আ‌মি আশাবাদী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সা‌বেক মেয়র আ জ ম না‌সির উ‌দ্দিন, সহ সভাপ‌তি এড‌ভো‌কেট ইব্রা‌হিম হো‌সেন বাবুল, আলতাফ হো‌সেন বাচ্চু, সাংগঠ‌নিক নোমান আল মাহমুদ, শ‌ফিক আদনান, প্রচার সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফারুক, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক শম‌সের আলী, সাংস্কৃ‌তিক সম্পাদক আবু তা‌হের, তথ‌্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক ম‌শিউর রহমানসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউ‌নিট আওয়ামী লীগসহ অঙ্গসহ‌যোগী সংগঠ‌নের অগ‌নিত নেতাকর্মীরা এ সময় ‌সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন। এ ছাড়াও সারা‌দিন বি‌ভিন্ন ওয়ার্ড থে‌কে নব‌নির্বা‌চিত কাউ‌ন্সিলবৃন্দ পৃথক পৃথক ভা‌বে নতুন মেয়র এম রেজাউল ক‌রিম চৌধুরীর সা‌থে সাক্ষাৎ ক‌রে শু‌ভেচ্ছা বি‌নিময় ও ফু‌লেল অ‌ভিনন্দন জানান।

    শিক্ষক হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ মানববন্ধন

    বিজয়নগরে বিয়ের পিঁরিতে কনে, আসেনি বর!

    নুপুর শর্মা মুসলমানদের কলিজায় আঘাত করেছে; আইএবি রাঙ্গামাটি

    যুব কমান্ড চট্টগ্রাম বিভাগীয় কমিটির অনুমোদন 

    লক্ষ্মীপুরের আ.লীগ নেতা তাহেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শোক

    Sponsered content

    Developed by : BDIX ROOT