এইচ অার রুবেল:
লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লাখাই উপজেলা সাংবাদিক ফোরাম কমিটির নেতৃবৃন্দ। সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদের হাতে শুভেচ্ছা স্বরূপ হিসেবে একটি সম্মাননা স্বারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ফোরাম কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস, সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নওয়াজ, রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন, সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি গাজী শাহজাহান চিশতী, সহসভাপতি জালাল আহমেদ, অর্থসম্পাদক সাইদুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য্।
লাখাই উপজেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে উপজেলাস পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিকল্প নেই।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.