• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    লালপুরে গাছের সাথে শুক্রতা

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২২ , ৫:৪৬:২৯ প্রিন্ট সংস্করণ

    গতকাল ১৪ জুলাই,নাটোরের লালপুরে শুক্রতা করে ৫একর জমির ১৭শত পেয়ারা গাছের চারা কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
    এবিষয়ে বুধবার সন্ধ্যায় উপজেলার মোহরকয়া পূর্বপাড়া গ্রামের আবুল মন্ডলের ছেলে জাফেরুল(৩৮)নামের এক যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন পেয়ারা বাগানের মালিক সেন্টু।বুধবার রাতে উপজেলার পদ্মা নদীর চরজাজিরা নামকস্থানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

    এবিষয়ে বাগানের মালিক সেন্টু বলেন,অভিযুক্ত ব্যক্তি পেয়ারা গাছ কাটার আগে আমাকে প্রাণনাশে হুমকি দেয়। তিনি আরো বলেন,পেয়ারা গাছের চারা গুলো কেটে দেওয়ায় আমার প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে।এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,পেয়ারা গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT