• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    লোহাগড়ায় ইয়াবা সহ গ্রেফতার-১

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৪৬:৪৫ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    লোহাগড়ায় ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-১ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.নয়ন শেখ (২৭ ) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। গ্রেফতারকৃত মো.নয়ন শেখ (২৭ ) নড়াইল জেলার লোহাগড়া থানার পৌর এলাকার মুচড়া পূর্বপাড়া মো.আব্দুল জলিল শেখের ছেলে। গত ২১ ফেব্রুয়ারি’২৪ রাত ৯:৪৫ ঘটিকার দিকে নড়াইল লোহাগড়া থানার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. তৌফিক হাসান, এএসআই(নিঃ) বাচ্চু

    শেখ,এএসআই(নিঃ) মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.নয়ন শেখ (২৭ ) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা. মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT