• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    লোহাগড়ায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

      প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ৮:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় ডাকাতি মামলায় ২৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২০,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি পিকুল ওরফে টুটুল মোল্যা কে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৭:৩০ ঘটিকায় সময় তাকে চাচই গ্রাম থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।

    গ্রেফতারকৃত,পিকুল ওরফে টুটুল মোল্যা নড়াইল জেলার লোহাগড়া থানার চাচই গ্রামের আবু বক্কার মোল্যা এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) কেএম তৌফিক আহমেদ টিপু, এএসআই(নিঃ) মিকাইল হোসেন ও এএসআই(নিঃ) উজ্জ্বল দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT