• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    লোহাগড়ায় ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৩ , ৭:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া উপজেলাধীন ৮নং দিঘলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড তালবাড়িয়া গ্ৰামের এক বাঁক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতা বাঁক প্রতিবন্ধী মেয়েটি কে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা: নাদিরা খাতুন তাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করেন।

    খোজ নিয়ে জানা যায়, বাঁক প্রতিবন্ধী মেয়ে নাদিরা কে তালবাড়িয়া গ্রামের অহিদুর শেখ এর ছেলে শামীম শেখ জোর পূর্বক ধর্ষণ করে বলে জানা যায় । ধর্ষণের শিকার মেয়েটির বাড়ির পাশের একটা মাছের ঘের পাড়ে ছাগল চরাতে গেলে , লম্পট শামীম শেখ তাকে জোর করে বাঁক প্রতিবন্ধী নাদিরা কে ধর্ষণ করে।

    গতকাল ১১জানুয়ারি ২০২৩ তারিখ বুধবার বিকেলে ওই গ্রামের সমাজ পতিরা ধর্ষকসহ ৮ থেকে১০ জন যুবককে একত্র করলে ধর্ষিতা, ধর্ষকে চিহ্নিত করে। ওই রাতেই লোহাগড়া থানা পুলিশ ধর্ষকে আটক করে।

    এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, ধর্ষণকারীকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে, ভীকটিম নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT