• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    লোহাগড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর শিশুর লাশ উদ্ধার

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪ , ৩:০৪:৩০ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া উপজেলায় শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর রাবেয়া (৫) এর লাশ মধুমতি নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের মধুমতি নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার বেলা ৩ টার দিকে নদীতে গোসলে নেমে রাবেয়া নিখোঁজ হয়।নিহত রাবেয়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের মো.হিরু মোল্যার মেয়ে।

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে স্থানীয় শিশুদের সাথে নদীতে গোসল করতে যায় রাবেয়া। পরে সন্ধা গড়িয়ে গেলেও রাবেয়া বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান করতে পারেনি। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান হওয়ার কথা থাকলেও সকালে স্থানীয় লোকজন, শিশু রাবেয়ার লাশ নদীতে ভাঁসতে দেখে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।

    এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এর সাথে কথা হলে তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT